শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা দেশটির শাসনব্যবস্থার পতন ঘটাতে পারবে না, তবে তা ইরানের অর্থনীতি ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয়।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলরয় বলেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার পরিধি শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এসব পদক্ষেপের মাধ্যমে তেহরানের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক রয়েছে—এমন দেশ, প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।

মুলরয়ের ভাষায়, এগুলো ‘সেকেন্ডারি স্যাংশন’। অর্থাৎ ইরানের সঙ্গে বাণিজ্য বা লেনদেনে যুক্ত তৃতীয় পক্ষগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। চীনসহ অন্যান্য দেশ এবং ইরানের আর্থিক লেনদেন সম্পন্ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এর আওতায় আসতে পারে বলে তিনি জানান।

ইরানের ওপর নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত অবকাঠামোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে বলে জানান মুলরয়। বিশেষ করে ইরানি তেল পাচার ও নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরকে লক্ষ্য করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তবে এসব পদক্ষেপের কার্যকারিতারও সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন মুলরয়। তার মতে, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব হবে না। তবে দেশটির অর্থনীতি এবং আইআরজিসির অর্থায়নে বড় ধরনের চাপ সৃষ্টি করা যাবে। এর ফলে সংগঠনটির অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

মুলরয় মনে করেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তার মতে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পরিবর্তে নিষেধাজ্ঞাকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ মার্কিন জনগণ ও জনমতের কাছে খুব বেশি জনপ্রিয় নয়।

তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেন তিনি। ইরান যদি মধ্যপ্রাচ্যের কোনো মিত্রদেশ বা মার্কিন স্থাপনায় হামলা চালায়, তাহলে বর্তমান অচলাবস্থা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে মন্তব্য করেন মুলরয়।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit