শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

স্ক্রিনের আলো ভেঙে দিচ্ছে সামাজিক,পারিবারিক ও ব্যক্তি সম্পর্কের গভীরতা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৯ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তার মানুষের জীবনযাত্রাকে সহজ করলেও নীরবে ভেঙে দিচ্ছে সামাজিক, পারিবারিক ও ব্যক্তি সম্পর্কের গভীরতা। শুধু শহর নয় গ্রামেও স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তির ফলে একসময়কার যৌথ পরিবারভিত্তিক সমাজব্যবস্থা আজ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

একসময় নরসিংদীর গ্রাম ও শহরের পরিবারগুলোতে এক ছাদের নিচে দাদা-দাদি, চাচা-কাকা, বাবা-মা ও সন্তানদের মিলিত বসবাস ছিল স্বাভাবিক চিত্র। সন্ধ্যা নামলেই উঠানজুড়ে আড্ডা, গল্প আর শিশুদের খেলাধুলার কোলাহল শোনা যেত। এখন একই ঘরে থেকেও পরিবারের সদস্যরা ব্যস্ত থাকেন নিজ নিজ মোবাইল ফোনে।

বিশেষ করে শিশুরা মাঠের খেলাধুলা ছেড়ে মোবাইল গেম ও ভিডিওতে আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের শারীরিক সক্ষমতা কমছে, পাশাপাশি সামাজিক আচরণ ও সহমর্মিতার মতো মানবিক গুণাবলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নরসিংদী সদর উপজেলার গৃহিণী রাশিদা বেগম বলেন, আগে সবাই একসাথে বসে খেতাম, গল্প করতাম। এখন একই ঘরে থেকেও কথা বলার সময় পাওয়া যায় না। 

স্কুল শিক্ষক আমিনুল ইসলাম বলেন, যৌথ পরিবার শিশুদের মানুষ করত। এখন মাঠের খেলা ছেড়ে মোবাইলে আসক্ত হওয়ায় তারা একা থাকতে শিখছে। তরুণ সমাজের মধ্যেও বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল যোগাযোগের প্রতি ঝোঁক বাড়ছে। ফলে বন্ধুত্ব, আত্মীয়তা এমনকি দাম্পত্য সম্পর্কেও তৈরি হচ্ছে দূরত্ব ও ভুল বোঝাবুঝি। ষাটোর্ধ প্রবীণ শামসুদ্দিন বলেন, যৌথ পরিবারই ছিল আমাদের শক্তি। সুখ-দুঃখ সবাই মিলে ভাগ করতাম। এখন পরিবার ছোট, সম্পর্কও দুর্বল।

আবার অনেকেই মনে করছেন তথ্যপ্রযুক্তি নিজে সমস্যা নয় বরং এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারই পরিবার ও সামাজিক মূল্যবোধ দুর্বল করে দিচ্ছে। পরিবারে প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ, শিশুদের খেলাধুলায় উৎসাহ এবং নির্দিষ্ট সময় প্রযুক্তিমুক্ত পারিবারিক পরিবেশ তৈরি করা গেলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।

 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit