সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

এক হাতে বল, অন্য হাতে স্টাম্প ভেঙ্গে বিতর্কিত পাকিস্তানি উইকেটকিপার নাফাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : বিতর্কিত স্টাম্পিংয়ে আইসিসির নিয়ম প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের উইকেটকিপার খাজা নাফাই। ভিডিও রিপ্লে দেখাল, এই ডিসমিসালে আইসিসির প্লেয়িং কন্ডিশন লংঘন করেছেন। 

ঘটনা লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টির। মোহাম্মদ নওয়াজের বলে স্টাম্পিংয়ের শিকার কুপার কনলি। আম্পায়ার আউট দিলেও স্লো মোশন ফুটেজে পরে দেখা গেছে, পাকিস্তানি কিপার বাঁ হাত দিয়ে বেল ফেলে দিচ্ছেন, কিন্তু বল তার ডান হাতে, যা আইসিসির আইনের স্পষ্ট লংঘন।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ভুগছিল। ১৪তম ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট নিতে যান কনলি। নওয়াজের শর্ট লেন্থের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। কনলি বলে ব্যাট লাগাতে পারেননি। নাফাই বল লুফে নিয়ে বেল ফেলে দেন, ক্রিজের বাইরে ছিলেন অজি ব্যাটার। অন ফিল্ড আম্পায়ার আঙুল তুলে দেন, ৮২ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিরা ৯৬ রানে অলআউট হয়ে ১১১ রানে হেরেছে। ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৯.২.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট সঠিকভাবে ভাঙা হয়েছে বলে গণ্য হবে যদি- বেলটি স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় অথবা কোনো ফিল্ডার বলটি হাতে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আঘাত করে স্টাম্প মাটি থেকে উপড়ে ফেলেন।’ কিন্তু কনলির ক্ষেত্রে স্টাম্প ভাঙার হাতে বল ছিল না। আইন অনুযায়ী, এই উইকেট বৈধ নয়।

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit