বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করেছেন। তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে এই মন্তব্য করেন। খামেনির মতে, সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি রুখে দিতে পশ্চিমা শক্তিগুলোর একটি পরিকল্পিত চক্রান্ত।

খামেনি বলেন, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা, যা সবাইকে শোকাহত করেছে। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল এবং আমিনির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উসকে দিয়েছে।

ভাষণ চলাকালীন খামেনি নিরাপত্তা বাহিনীর ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে, তারা আসলে ইরানের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতির পক্ষে এবং তারা এই বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যারা বিদেশের মদদে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এই অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

সূত্র: সামা টিভি।

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit