মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম

শবে বরাতে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স- ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

শবে বরাত শান্তিপূর্ণ ও ধর্মীয় মর্যাদার সঙ্গে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

কিউএনবি/অনিমা /০৩ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit