রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রোববার (২৩ আগস্ট) সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক। বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও উভয়পক্ষ আলোচনা করে।

বার্তায় আরও বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বহুপাক্ষিক বিষয়ের পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit