বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মরত সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুস গ্রহণ চলবে না। ঘুসের অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। তিনি বলেন, আমি রাশেদ খান নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন।

অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, এ সরকার দায়িত্ব গ্রহণের পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে একদমই জিরো টলারেন্স। মবকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। কোনো বেসামরিক লোক শালিস বাণিজ্য করতে পারবে না। অফিস খুলে শালিস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ-সন্ত্রাসদের কোনো ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, বিএনপি নেতা হামিদুল ইসলাম প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit