শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার রাতে পৌরশহরের কাজী অফিস মোড় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

এ সময় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।

যোগদানকৃতরা হলেন- উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরন মিয়া, নাসির মিয়াসহ ১০ জন।

সোমবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রাতে সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজকে আরও ২০-৩০ জন যোগদান করবেন। এর আগে কয়েক দফায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নিয়মিত অনেক দলের নেতাকর্মীরাই জামায়াতে যোগদান করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit