শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে  ১৬ কারাবন্দিসহ ৭ হাজার ৬৬ জন পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে  পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি কারাগারে ১৬ বন্দি। নিবন্ধিত ১৬ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এছড়াও দেশ ও প্রবাস থেকে ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টালে ভোট দিবেন। 
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, খাগড়াছড়ি কারাগারে বর্তমানে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৭ জন পোস্টাল ভোটে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে বের হওয়ায় বর্তমানে ১৬ জন কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও প্রবাস থেকে  ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit