শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটি সদর থেকে বিকেএসপি সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন; আন্দোলেনর হুমকি

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশার মানুষ। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিকেএসপি রাঙামাটিতে স্থাপনের খবরে জেলার মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে বিকেএসপির স্থান রাঙামাটি থেকে কাপ্তাইয়ে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। এতে তারা গভীরভাবে মর্মাহত।

বক্তারা আরও বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপি প্রতিষ্ঠার যে মহৎ উদ্যোগ নিয়েছে, একটি কুচক্রী মহল তা বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র সরকারি অর্থ আত্মসাৎ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে নামবেন বলে জানান বক্তারা।

অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে ও চিত্রশিল্পী মো: ইব্রাহীম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজসেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপির নেতা শহীদুল ইসলাম, বিএনপি নেতা বাবুল তালুকদার, রিকো খীসা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit