শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

বাগরাম দখলে পায়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধী এই চার দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বা তার আশপাশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য উপযুক্ত নয়। খবর ডনের।

তালেবান সরকারের উপপ্রচারক হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, আফগানিস্তান কখনোই অন্য দেশের বিরুদ্ধে তার মাটির ব্যবহার অনুমোদন করবে না, কোনো সশস্ত্র গোষ্ঠী চলার অনুমতি দেবে না। তিনি বলেন, দেশ দুর্নীতি, নেশা ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে এবং সকল দেশের সঙ্গে সম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে।

চার দেশের যৌথ বিবৃতিতে আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাস্তবায়ন, সন্ত্রাসী শিবির বন্ধ করা এবং বিদেশি সন্ত্রাসীদের সাথে সহযোগিতা রোধ করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে ইসিল, আল কায়দা, টিটিপি, বিএলএসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে, পাকিস্তানের জামাত-ই-ইসলামী প্রতিনিধিদল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit