সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

দুর্ঘটনা নিউজ ডেক্সঃ  লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেছে দুই ভাইয়ের। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৪) ও দেলোয়ার হোসেন (৪২)। আহতরা হলেন- ইয়াছিন আলী (৩৭) ও সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম। খবর পেয়ে ইয়াছিন ও সিরাজুল ইসলাম তাদের উদ্ধার করতে গিয়ে আটকে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। ইয়াছিন ও সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃঃ ০৪.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit