শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

আন্দোলনে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

নিউজ ডেক্সঃ  ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে সহিংসতা ছড়িয়ে পড়ার পর রাজধানী লেহ-তে কারফিউ জারি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মর্যাদা ফেরত চেয়ে আন্দোলনে নামলে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং একটি পুলিশ গাড়ি পুড়িয়ে ফেলে। এতে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ঘটনার জন্য পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বেকারত্ব ও হতাশাই তরুণদের উত্তেজনার মূল কারণ। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের রাজ্যের মর্যাদা, সাংস্কৃতিক ও ভূমি-সম্পদের নিয়ন্ত্রণ ফেরানোর দাবিতে আন্দোলন করছেন।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে ভেঙে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তখন থেকেই বৌদ্ধপ্রধান লেহ ও মুসলিম-অধ্যুষিত কারগিল জেলার জনগণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার বলছে, তারা নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে সংলাপ চালাচ্ছে এবং এ থেকে অগ্রগতি হয়েছে। তবে কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মহল পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত।

আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের গঠিত কমিটি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার নতুন করে আলোচনায় বসা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit