শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ভোলায় ঘরে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ Time View

নিউজ ডেক্সঃ  ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী (৪৫) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। তিনি ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা আমিনুল ইসলাম নোমানী এশারের নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা তার চিৎকার শুনে সেখানে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত দেহ মাটিতে পরে থাকতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আমিনুল ইসলামের স্ত্রী তজুমদ্দিনে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়াশোনা করার কারণে আজ তিনি বাসায় একাই ছিলেন।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কী কারণে এ ঘটনা ঘটেছে। তবে তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে। এমন পৈচাশিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে রাত সাড়ে ১০টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনগুলো।

এ সময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়ে রোববার (০৭ সেপ্টেম্বর) হরতালের ঘোষণা দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৭ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit