বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কিউবার অভিষেক ম্যাচে ২-০ গোলে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের যাত্রাটা বাংলাদেশের জন্য শুভ হয়নি। গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। দুই অর্ধে একটি করে গোল করেছে দলটি। বাংলদেশ অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থতায় ভিয়েতনামে হাসপাতালে ভর্তি।

তার অসুস্থতায় হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়ান। সাবেক জাতীয় অধিনায়কের ভারপ্রাপ্ত কোচের যাত্রাটা ভালো হয়নি। ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে র‌্যাংকিং এবং অনেক সূচকে। এরপরও এক মাসের প্রস্তুতি এবং কিউবা, জায়ানদের মতো প্রবাসী ফুটবলার দলে থাকায় অন্তত ড্র কিংবা প্রতিদ্বন্দ্বিতার আশা ছিল। সেই প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি ফুটবলাররা। 

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ভিয়েতনাম দাপট দেখিয়েছে। দ্বিতীয় মিনিটেই তাদের এক আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ১৫ মিনিটে এক ডিফেন্স চেরা পাসে বাংলাদেশের রক্ষণভেদ করে ভিয়েতনামের ফরোয়ার্ড বক্সে প্রবেশ করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা ভিয়েতনামের নিগক মিইকে আর বাধা দিতে পারেননি। বক্সের মধ্যে খানিকটা সময় নিয়ে বল জালে পাঠান।

বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। মিডফিল্ডে তিনি কয়েকটি আক্রমণ রচনা করার চেষ্টা করেন। লেফট ব্যাক পজিশনে খেলা আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ অবশ্য প্রায় মাঠ জুড়ে খেলেছেন। রক্ষণের পাশাপাশি আক্রমণও উঠেছেন। আবার আক্রমণ থেকে ডিফেন্সেও ব্যাক আপ করেছেন। আজকের খেলায় তার পারফরম্যান্সই বাংলাদেশ দলের মধ্যে চোখে পড়ার মতো ছিল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ একাধিক খেলোয়াড় বদল করলেও গোল আসেনি। এই অর্ধে স্বাগতিক ভিয়েতনামের দু’টি শট পোস্টে লেগে ফেরত আসে। ৮৩ মিনিটে লে ভিক্টর গোল করলে বাংলাদেশের পরাজয় সুনিশ্চিত হয়। বাংলাদেশের চেয়ে স্বাগতিক দলের ফুটবলারদের কাছেই ম্যাচের বেশিরভাগ সময় বল ছিল।

কিউবা মিচেলকে দ্বিতীয়ার্ধে তুলে নেয়া হয়। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ভালো কয়েকটি সেভ করেছেন না হয় ব্যবধান আরো বাড়ত। আজ দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ২-১ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করেছে। ফলে এক ম্যাচ শেষে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের সমান তিন পয়েন্ট। গোল ব্যবধানে ভিয়েতনাম টেবিলের শীর্ষে। বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দলের শূন্য পয়েন্ট হলেও গোল ব্যবধানে বাংলাদেশ টেবিলের তলানিতে। 

১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। আগামী বছর মূল পর্বে খেলতে হলে ৬ সেপ্টেম্বর ইয়েমেনর বিপক্ষে বাংলাদেশকে অন্তত এক পয়েন্ট পেতেই হবে। ঐ ম্যাচেও হারলে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এক ম্যাচ আগেই। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit