শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

নিউজ ডেক্সঃ   মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় অভিযান হয়েছে। রাতের ওই অভিযানে ৭৭০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন কর্মকর্তারা। তাদের মধ্যে বাংলাদেশের ৩৯৬ জন রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিবাসন অভিযান বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। প্রতিবেদনে বলা হয়, টেবিলের নিচে লুকিয়ে, গুদামঘরে ঢুকে এমনকি ছাদে উঠেও রেহাই পাননি শত শত অবৈধ অভিবাসী। যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থেকে এসেছেন। পালানোর জন্য বহু কৌশল চেষ্টা করেছেন তারা।

কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং-এ সমন্বিত এক অভিযান চালিয়ে ৭৭০ জনকে গ্রেপ্তার করে। অপস বেলাঞ্জা নামে কোডনামযুক্ত এই অভিযান রাজধানীর নাইটলাইফ হাবকে লকডাউন জোনে রূপান্তরিত করে। অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটকে মুখর রাস্তাগুলো বন্ধ করে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন। তারা সেখানে থাকা বিদেশিদের নথিপত্র পরীক্ষা করেন। এ সময় লুকিয়ে থাকাদের বের করেও আটক করেন অফিসাররা।

অভিবাসন কর্মকর্তারা জালান নাগাসারি এবং জালান সিলনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেন। ফলে যারা পালানোর চেষ্টা করছিলেন তাদের কোথাও পালানোর সুযোগ হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে ১০৬ জন অভিবাসন বিভাগের কর্মী অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান বলেন, মোট ২ হাজার ৪৪৫ জনকে স্ক্রিন করা হয়েছে । হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। আর আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং দুজন নারী এবং বিভিন্ন জাতীয়তার ৯ জন রয়েছেন। তিনি আরও বলেন, বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং পারমিট ছাড়া কাজ করার জন্য আটক হয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit