মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএ ও পিএলও (ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও জাতিসংঘ সদরদপ্তর সংক্রান্ত চুক্তির আওতায় ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন, তা এখনো বহাল থাকবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেছে একটি অভ্যন্তরীণ সরকারি বার্তা। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরও বলেন, শান্তি আলোচনায় তাদেরকে গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার প্রচেষ্টা বন্ধ করতে হবে, যা কোনোভাবেই ফলপ্রসূ নয়।

উল্লেখ্য, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পটভূমিতে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit