বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে ২০% নারী কাউন্সিলর অর্ন্তভুক্তি না করায় প্রতিবাদ ও বিক্ষোভ

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : আগামী ৩০ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন। এতে বিএনপির গঠনতন্ত্র অনুসারে ২০% নারী কাউন্সিলর অর্ন্তভুক্তি না করার অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নারী নেত্রীবৃন্দ। আজ বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সড়কে পৌরসভার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীবৃন্দ ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

পরে প্রতিবাদ সমাবেশের শেষে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন, রেহেনা আক্তার সহ অনেকেই। এডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন বলেন, আরোপিও’র বিধি মোতাবেক ৩৩% নারীকে সর্বস্তরে অর্ন্তভুক্তি করার কথা রয়েছে।

বিএনপির গঠনতন্ত্র অনুসারে উপজেলা ও পৌর শাখায় কাউন্সিল তালিকায় ২০% নারীকে অর্ন্তভুক্তি করা উল্লেখ রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪ নম্বর পয়েন্টে নারী ক্ষমতায়ন উল্লেখ করেছেন। কিন্তু দুঃখের বিষয় আগামী ৩০ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে উপজেলা ও পৌর শাখায় কাউন্সিল তালিকায় বিএনপির গঠনতন্ত্র লংঘন করা হয়েছে।

অর্থাৎ ২০% নারী কাউন্সিলর করা হয়নি। বিএনপির দুঃসময়ে অসংখ্য নারী নেত্রী হামলা-মামলা সহ বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। জেল খেটেছেন। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হাইকমান্ডের কাছে দাবী জানাই বিএনপির ত্যাগী সংগ্রামী নারী দলের নেত্রীদেরকে কাউন্সিল তালিকায় অর্ন্তভুক্তি করার জন্যে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit