শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদ বিবরণীর হিসাব চেয়ে দুদকের নোটিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ আশিকুর ইসলাম  বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর সম্পদ বিবরণীর হিসেব চেয়ে নোটিশ জারী করেছে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর।

২৭ জানুয়ারী মঙ্গলবার বিকালে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের এএসআই আবু তালেব দুর্নীতি দমন কমিশন ঢাকা হেড অফিসের আদেশক্রমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর বাড়ীতে স্ব-শরীরে উপস্থিত হয়ে এই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেন।

এসময় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের এএসআই আবু তালেব বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর এপিএস বাশার সাহেবের বাসায় সম্পদ বিবরনীর নোটিশ দিতে এসেছিলাম। তিনি বাসায় না থাকায় সেই নোটিশটি তার বাসায় টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এসময় ইউপি সদস্য মোঃ মজিবর রহমান বাশার এর পিতা মোঃ তাজুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 


কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit