রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন পর্যবেক্ষক সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশন্স’-এর এক অনলাইন অনুষ্ঠানে এ কথা জানান আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।

বর্তমানে ইরানের সঙ্গে দেশটির কোনো সক্রিয় যোগাযোগ নেই বলেও স্পষ্ট করেছেন এই প্রভাবশালী উপদেষ্টা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা ফেরাতেই মূলত আমিরাত এই সামরিক জোটে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৬,/সকাল ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit