বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’ প্রচণ্ড গরমে বেইজিংয়ের পার্কে দর্শনার্থীদের পথ দেখাচ্ছে রোবট জেরুজালেমের আইনি মর্যাদা রক্ষায় নথিভুক্ত হবে ইসরায়েলের কর্মকাণ্ড স্বস্তির আভাস: হরমুজ প্রণালি খুলতে চুক্তি চূড়ান্তের পথে লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা আজকের নামাজের সময়সূচি, ৬ আগস্ট, ২০২৬ দিল্লির অনুষ্ঠানে দণ্ডিত হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

রোহিতকে নিয়ে পরিকল্পনা জানালেন কোচ জয়াবর্ধনে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর আইপিএলে রোহিত শর্মাকে অধিকাংশ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। সাবেক অধিনায়ককে দিয়ে শুধু ব্যাটিং করানো হয়েছিল। আইপিএল শুরুর ১১ দিন আগে রোহিত শর্মাকে নিয়ে এবারের পরিকল্পনার কথা জানিয়েছেন মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে।

ওজন কমিয়ে এখন অনেক বেশি ফিট রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে রানও পেয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের অনুশীলনে চেনা মেজাজে দেখা যাচ্ছে তাকে। বড় বড় শট মারছেন তিনি। তাও কি এবার পুরো সময় মাঠে রাখা হবে না ভারতীয় দলের সাবেক অধিনায়ককে?—এমন প্রশ্নের উত্তরে জয়াবর্ধনে বলেন,  গত বছর রোহিতের কিছু ছোট চোট ছিল। তাই ওর ওপর বেশি চাপ দিতে চাইনি আমরা। ওকে অধিকাংশ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলাম। রোহিত মাঠে থাকুক বা না থাকুক— দলে ওর প্রভাব প্রচুর। এবার আমরা ওকে যতটা সম্ভব বেশি সময় মাঠে রাখার চেষ্টা করব বলে জানান জয়াবর্ধনে।

এবার মুম্বাইয়ের অনুশীলনে চেনা মেজাজে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। আত্মবিশ্বাসী দেখাচ্ছে। অনুশীলনে বড় বড় শট মারছেন তিনি। তার বেশ কিছু শট ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে গিয়েও পড়েছে। ফিট ও ফর্মে থাকা রোহিতকে দেখে খুশি জয়াবর্ধনেও। মুম্বাই দলে এবার বেশ কয়েকজন অলরাউন্ডার থাকায় জয়াবর্ধনের হাতে বিকল্প রয়েছে বেশি। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে চান তিনি। জয়াবর্ধনে বলেন,  আমরা বোলার বা ইমপ্যাক্ট প্লেয়ারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলতে পারি। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে কাকে বেশি প্রয়োজন, সেটি বিবেচনা করা দরকার।

তিনি বলেন, এবার আমাদের দলে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। ওরা ব্যাট, বল দুটোই ভালো করে। মাঠে অধিনায়কের হাতে বেশ কিছু বিকল্প থাকবে। আমরা প্রতিপক্ষের শক্তি বিচার করে প্রথম একাদশ নির্বাচন করব। ম্যাচের পরিস্থিতি বিচার করে ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করতে হবে। আমাদের দলে দুজন অলরাউন্ডার নয়; একজন রোহিত। আর দ্বিতীয় জন সূর্যকুমার যাদব। দুজনেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেব। উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ানস আগামী ২৯ মার্চ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit