মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের(আইআরজিসি) সঙ্গে কথিত সম্পৃক্ততার অভিযোগে ইরাকের একটি এয়ারলাইন্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার(৫ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, তারা ফ্লাই বাগদাদ এবং এর দুটি বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

তবে কোম্পানিটির মালিক হিসেবে আগে চিহ্নিত বশির আব্দুলকাদিম আলওয়ান আল-শাব্বানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ওয়াশিংটন এয়ারলাইন্সটির বিমান ও মালিককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তখন অভিযোগ করা হয়েছিল, প্রতিষ্ঠানটি আইআরজিসি-র কুদস ফোর্স এবং ইরাক, সিরিয়া ও লেবাননে তাদের হয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা প্রদান করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি-কে জানান, মন্ত্রণালয়ের প্রশাসনিক পুনর্বিবেচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এয়ারলাইন্সটিকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এফবিএ (ফ্লাই বাগদাদ এয়ারলাইন্স) তাদের কার্যক্রমে এমন উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে যার ফলে তাদের নাম নিষেধাজ্ঞার তালিকায় রাখাটা আর যৌক্তিক নয়।

তিনি আরও স্পষ্ট করেন, এই তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি ইরান সরকার, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-কুদস ফোর্স, কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন কিংবা এদের সমর্থনকারী বা এদের হয়ে কাজ করা কোনো ব্যক্তির প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না।

সূত্র: রয়টার্স, এএফপি।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/সকাল ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit