বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’ প্রচণ্ড গরমে বেইজিংয়ের পার্কে দর্শনার্থীদের পথ দেখাচ্ছে রোবট জেরুজালেমের আইনি মর্যাদা রক্ষায় নথিভুক্ত হবে ইসরায়েলের কর্মকাণ্ড

লেবাননে ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ ইসরায়েলি সেনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মাজদাল সেলেম গ্রামের একটি ফাঁদ পেতে রাখা ভবনে বোমা বিস্ফোরণে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তিবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলার পর আশপাশের বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

এ ছাড়া তিবনিনের একটি কবরস্থানের প্রার্থনা হলের ছাদে চালানো পৃথক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, অব্যাহত হামলা, অবরুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্রের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। উদ্ধার ও স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চলমান সংঘাতের মধ্যে স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit