বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

‎লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ’ গঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে লালমনিরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সাবেক প্রবীণ কাউন্সিলর হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান।সভায় ১৯৭২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী পৌরসভার মোট ৩৪ জন সাবেক কাউন্সিলর অংশগ্রহণ করেন।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক কাউন্সিলর আব্দুস সালামকে সভাপতি এবং ওয়াহিদুল হাসান সেনাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।​অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পরিষদ গঠনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুসংগঠিত হবে। এই সংগঠন কেবল কাউন্সিলরদের কল্যাণেই নয়, বরং পৌরবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নাগরিক সেবা ত্বরান্বিত করতে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পরে সেখানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

‎
​ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও পৌরবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে এক প্রীতি ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে সংগঠনটিকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎
‎
কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৬,/রাত ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit