সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদাকৃতদের মধ্যে দলটির উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান- সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। জামায়াতে ইসলামে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব। নেত্রকোনা-৪ জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’

 

 

কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit