মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

বরফে ঢাকা ৭ কিমি দুর্গম পথ হেঁটেই নববধূকে ঘরে তুললেন যুবক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ এলাকায় টানা তুষারপাতে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। চারদিকে বরফে ঢাকা রাস্তা, যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও ভালোবাসা ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গীতেশ ঠাকুর নামের এক যুবক।

স্থানীয় রীতি অনুযায়ী গীতেশ ঠাকুর ও ঊষা ঠাকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তীব্র তুষারপাতের কারণে বিয়ের পর নববধূকে আনার জন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। পরিস্থিতির কাছে হার না মেনে গীতেশ কয়েকজন বরযাত্রীকে সঙ্গে নিয়ে হেঁটে প্রায় ৭ কিলোমিটার তুষারঢাকা দুর্গম পথ পাড়ি দিয়ে নববধূর বাড়িতে পৌঁছান।

বিয়ের পর সাধারণত পাল্কিতে করে কনেকে আনার রীতি থাকলেও ঝুঁকিপূর্ণ পথ ও ভয়াবহ আবহাওয়ার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিবর্তে গীতেশ নিজ হাতে নববধূ ঊষাকে সঙ্গে নিয়ে বরফে ঢাকা পথে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। চার ফুট পর্যন্ত উঁচু বরফের স্তূপ, প্রবল ঠান্ডা ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ আবহাওয়ার মধ্যে প্রায় দীর্ঘ চার ঘণ্টা হাঁটার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছতে সক্ষম হন।

এই সাহসী ও হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ঘটনাটিকে ভালোবাসা ও দৃঢ়তার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে নবদম্পতির সাহসিকতার প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকের মতে, এ ঘটনা প্রমাণ করে- সত্যিকারের ভালোবাসা যেকোনো প্রাকৃতিক বাধাকেই জয় করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit