রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস

নেইমারকে উদ্দেশ্য করে স্লোগান, ব্রাজিলিয়ান ক্লাবকে বড় অঙ্কের জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

নিউজ ডেক্সঃ  ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে উদ্দেশ্য করে সমকামবিদ্বেষী স্লোগান দেওয়ায় শাস্তির মুখে পড়ল দেশটির সেরি ‘বি’ ক্লাব ক্লুব দি রেগাতাস ব্রাজিল (সিআরবি)। ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্লাবটিকে ৬০ হাজার রিয়াল (প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করেছে।

গত মে মাসে কোপা দো ব্রাজিলের ম্যাচে সান্তোসের বিপক্ষে খেলতে নেমেছিল সিআরবি। আলাগোয়াসের রেই পেলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় নেইমারকে লক্ষ্য করে গ্যালারি থেকে একাংশ দর্শক কুরুচিপূর্ণ ও সমকামবিদ্বেষী স্লোগান দেন। শুধু তাই নয়, মাঠে এমন বার্তা বহনকারী একটি ব্যানারও প্রদর্শিত হয়।

ঘটনার তদন্ত শেষে আদালত জানায়, নেইমারকে উদ্দেশ্য করে দেওয়া এই স্লোগান ও প্রদর্শিত বার্তা সরাসরি বিদ্বেষমূলক আচরণ, যা আইন অনুযায়ী বর্ণবিদ্বেষী কর্মকাণ্ডের সমতুল্য। ব্রাজিলে এমন আচরণের বিরুদ্ধে কড়া আইন রয়েছে। তাই দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সিআরবিকে। আদালতের রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ক্লাবকেই দায় নিতে হবে। তবে এই রায় প্রথম ধাপের শাস্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। চাইলে ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

অন্যদিকে, ম্যাচে প্রতিপক্ষ দল সান্তোসও শাস্তি এড়াতে পারেনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে পৌঁছানোয় তাদের ওপর ৩ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে অনুষ্ঠিত ওই ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমারের সান্তোস। ম্যাচটিতে বদলি হিসেবে শেষ ৩০ মিনিট মাঠে নামেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/সন্ধ্যাঃ ০৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit