রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে॥ এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

দ্রুততম গোলের আরেক কীর্তিতে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বয়স এখন ৩৮। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম।

সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখন ওই মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।

ক্যারিয়ারের গোলসংখ্যার দিকে দিয়ে অবশ্য এখনো বেস এগিয়ে আল নাসর ফরোয়ার্ড রোনালদো। তার গোলসংখ্যা এখন ৯৩৮টি। ৮৭৫ গোলের মাইলফলকে পৌঁছানো মেসি এখনো তার চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ গোল পিছিয়ে। এদিকে ফ্লোরিডার ক্লাবটির হয়েই ইতোমধ্যে ৫৯টি গোল হয়েছে মেসির (রয়েছে ৩০ অ্যাসিস্টও)। যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

মেসির কীর্তিতে ঠাঁসা ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তার দল ইন্টার মিয়ামি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit