রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই সীমিত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়া, নির্যাতন, বেআইনি গ্রেপ্তার বা আটকসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন ঘটছে ভারতে। বিশেষ করে মণিপুর রাজ্যে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সংঘাতে মানবাধিকার পরিস্থিতি আরও অবনত হয়েছে।

গণমাধ্যমের তথ্যমতে, ২৯ অক্টোবর পর্যন্ত সংঘাতে ৪৮ জন বেসামরিক নিহত হয়েছেন। সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ দমনে পুলিশ স্টান গান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জম্মু-কাশ্মিরে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন নিরাপত্তা সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকি, সেন্সরশিপ, জোরপূর্বক গর্ভপাত বা বন্ধ্যাকরণ, শিশুদের সশস্ত্র গোষ্ঠীতে অবৈধভাবে নিয়োগসহ নানা মানবাধিকার উদ্বেগ বিদ্যমান রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit