রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধিতে এআই-এর অপব্যবহার রোধে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) নবম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এআই মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে- এতো না সোশ্যাল মিডিয়ার একটা মাধ্যম। প্রবলেমটা হচ্ছে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন। এগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করেছি।’

তিনি জানান, ‘আচরণবিধিটা শুধু প্রার্থী এবং দলের জন্য। কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। শুধু রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না। দেশের ভেতর থেকে করবে, দেশের বাইরে থেকে করবে।’

তিনি বলেন, ‘এগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি, ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন। কীভাবে কী করা যায় তারা সেটা নিয়ে কাজ করছে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যেন আমরা ওই চেষ্টা করব যতটুকু সম্ভব যে ব্যান্ডউইথ না কমিয়ে কোন ধরনের সেবাকে আপনার বিঘ্ন না ঘটিয়ে যাতে করে আমরা নির্বাচনটা করতে পারি। একান্তই বাধ্য না হলে নির্বাচন কমিশনের প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কোন ইচ্ছা নাই যে কোন সেবা বা কোন প্ল্যাটফর্মকে লিমিট করার।’

ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা :  

নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ড্রোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ড্রোন এবং কোয়ার্ডকপ্টার এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন আমরা আলোচনা করব। গণমাধ্যমও পারবে না।’

নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার : 

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘এটা নিয়েও আমরা কাজ করছি। এটা নিয়ে অলরেডি আমরা তিন চারটা মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করে ভাড়ায়ও পাওয়া যায় না । আবার কেনাও যৌক্তিক নয়। ৪৫ হাজার কেন্দ্রে হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কীভাবে এবং এটা জাস্টিফাই করবেন কীভাবে অনেকগুলো প্রস্তাব এসেছে।

কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/সকাল ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit