সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে যুবলীগ নেতা মিল্টনসহ চারজন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে দুইদিনে পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টনসহ চারজনকে গ্রেফতার করেছে। আটকৃতদের পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রাম থেকে উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টনকে গ্রেফতার করে।

এ ছাড়া বৃহস্পতিবার অনুরূপ অভিযানে পুলিশ উপজেলার নেহালপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নজরুল ইসলাম, খেদাপাড়া ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মান্নান, মনোহরপুর পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরেন মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, তারা সবাই নাশকতার মামলার আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit