বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে গত ১৯/১০/২০২৫ইং তারিখে ছামিউল ইসলাম যোগদান করেন। এর পর গত ২০ অক্টোবর সোমবার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোঃ ছামিউল ইসলাম। গত ২০ অক্টোবর ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড এবং ফুলবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত সোমবার দুপুর ১২ টায় তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ৪০ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন। তার জন্মস্থান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। উল্লেখ্য যে, নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম বিদায়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর স্থলাভিষিক্ত হন। গতকাল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর ভূমি অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit