রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণ

মাইদুল ইসলাম মুকুল,ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম )প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতি ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে  ছিলেন  সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর হাই সিদ্দিকী।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারঃ) জাহাঙ্গীর আলম।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহ. লুৎফর রহমান, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস তৌহিদা সিদ্দিকা, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান,  ভূরুঙ্গামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল,  সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুকনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে পারফরমেন্স বেজড এই  পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রণোদনা সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিদের সাধারণ সম্পাদক ও বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিম/২৯ জুলাই ২০২৫/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit