বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

মনিরামপুরে আ.লীগ নেতা নূর মোহাম্মদসহ চারজন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৯৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদসহ চারজনকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা আ.লীগের সহসভাপতি নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ বিগত সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় থেকে কাশিমনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা, পুলিশের নামে টাকা আদায়, চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। এ ব্যাপারে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়।

ফলে শুক্রবার পুলিশ নূর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ছাড়াও অন্য একটি মামলায় গ্রেফতার করা মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমল রায়কে। শনিবার ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় মুন্সিখানপুর গ্রামের মৃত আজ্জাত আলীর ছেলে মাদক বিক্রেতা আবদুস সাত্তারকে।

অন্যদিকে ঢাকুরিয়া এলাকায় নারী নির্যাতন মামলার আসামি সুবোলকাটি গ্রামের সুনীল রায়ের ছেলে আশিষ রায়কে। মনিরামপুর থানার অফিসার ইনচাজ(ওসি) বাবলুর রহমান জানান, শনিবার আসামিদের আদালতে চালান দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit