বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

উচ্চ আদালতের রায় থাকার পরেও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ১ যুগের ও বেশি ৮৭জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে লোকজন কর্মরত আছেন। কিন্তু বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ দীর্ঘ ১ যুগের ও বেশি সময় অতিবাহিত করে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় আইনের আশ্রয় নিয়েও বহাল করছেন না।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে প্রেরিত বিবেচনা পত্র কাগজপত্র পর্যালোচনায় দেখেন যে, উক্ত বিভাগের অধীনস্ত বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং হিসেবে কর্মরত সোহেল রানা সহ ৮৭ জন কর্মচারী কম্পিউটার অপারেট, অফিস এ্যাস্সিটেন্ট, টেকনিক্যাল হেলপার, ড্রাইভার, এ্যাটেনডেট, মেডিকলে এ্যাস্সিটেন্ট, সিকিউরিটি গার্ড এবং ক্লিনার এর স্থায়ী পদে নিয়োগের প্রার্থনা করে মাননীয় হাইকোর্ড বিভাগে রিটপিটিশন নং-১২৮৮/২০১৮ দায়ের করলে আদালত বিগত ১৮/০৮/২০১৮ইং তারিখে পিটিশনারদের পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে মামনীয় অপিল পিটিশন ফর লিড টু আপিল নং-২৩২৭/২০১৯ দায়ের করলে আদালত ৩০/০৪/২০২৩ইং তারিখে পিটিশনটি খরিজ করে দেয়।

উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে আপিল সিভিল রিভিউ পিটিশন নং-২০০/২০২৩৩দায়ের করলে আদালত বিজ্ঞগত ২৫/০১/২০২৪ইং তারিখে পিটিশনটি খারিজ করে দেয়। বাংলাদেশ সুপ্রিম কোটের মাননীয় হাইকোট বিভাগের রিট পিটিশন নং-১২৮৮/২০১৮এর রায় বাস্তবায়ন করা যাবে কি না সে বিষয়ে মতামত প্রত্যাশী আইনগত মতামত প্রদান করেছেন। উল্লেখ্য যে, ঐ নথিতে অধীনস্থ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ আউট সোর্সিং হিসেবে সোহেল রানা সহ মোট ৮৭ জন কর্মচারীকে স্থায়ী ভাবে নিয়োগের প্রার্থনা হাই কোট বিভাগে সোহেল রানাদের পক্ষে রায় প্রাদান করেন।

এদিকে আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিফ টু আপিল ২৩২৭/২০১৯ ও সিভিল রিভিউ পিটিশন ২০০/২০২৩ খারিজ হয়ে যায়। সেহেতু হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ১২৮৮/২০১৮ এর বিগত ০৮/১০/২০১৮ইং তারিখের রায় অদ্যবধি বহাল রয়েছে। এমতাবস্থায় মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিপ পিটিশন এর রায় বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা।

এদিকে আউট সোসিং এর মামলার বাদি মোঃ সোহেল রানা নিয়োগের দাবীতে গত ১৬/০৭/২০২৫ইং তারিখে পেট্রবাংলার চেয়ারম্যান, বিসিএমসিএল এর বোড চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে আন্দোলনের চিঠি প্রেরণ করেন। মামলার বাদী মোঃ সোহেল রানা বলেন, ১ যুগেরও বেশি এখানে কাজ করে যাচ্ছি কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের চাকরি স্থায়ীকরণ না করে হয়রানী করছে। ইতিমধ্যে আমাদের মধ্যে ১/২ জন মৃত্যুরবরণ করেছেন। অনেকের বয়স ও শেষ হয়ে যাচ্ছে।

পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছি। আগামী ৩০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনির ৮৭জন কে নিয়োগ প্রদান না করলে তারা আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit