বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টেস্টে শীর্ষে ফিরলেন জো রুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি প্রকাশিত নতুন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি পুনরুদ্ধার করেছেন টেস্ট ব্যাটিংয়ের সিংহাসন।

বুধবার আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী রুট। টানা ভালো ফর্ম ধরে রাখতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন হ্যারি ব্রুক। লর্ডসে দুই ইনিংসে মাত্র ১১ ও ২৩ রান করা ব্রুক পিছিয়েছেন দুই ধাপ, নেমে গেছেন তিন নম্বরে (৮৬২)।

রুটের ওপরে উঠার পথে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৬৭)।

টেস্ট ক্যারিয়ারে এটি অষ্টমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন রুট। ২০১৪ সালে কুমার সাঙ্গাকারার পর তিনিই সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit