বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নতুন কোচ পেল হামজাদের লেস্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : মোটাদাগে ব্যর্থ হয়েছিলেন রুড ফন নিস্টেলরয়। লেস্টার সিটিও তাকে ধরে রাখেনি। চাকরিচ্যুত হয়েছিলেন ডাচ কিংবদন্তি। চ্যাম্পিয়নশশিপে নামা লেস্টার অবশ্য নতুন কোচ পেয়েছে। নিস্টেলরয়কে বরখাস্তের তিন সপ্তাহের মাঝে মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে সিটি।

মঙ্গলবার স্প্যানিয়ার্ডকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার। হামজা চৌধুরীদের কোচ হিসেবে মার্তি থাকবেন ৩ বছর। তার সহকারী হিসেবে থাকবেন জাভি কালম।

গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন শঙ্কা থেকে রক্ষা করেন। শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে আনেন ১৮তম স্থানে। এরপরই নজরে আসেন লেস্টারের।

ইংল্যান্ডে কাজ শুরুর আগে সুইডেনের ক্লাব হামারবির কোচ ছিলেন মার্তি। তার অধীনে দলটি পৌঁছায় সুইডিশ কাপের ফাইনালে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায়। এছাড়া তিনি নরওয়ের সানডেফিওর্ডেও কোচিং করিয়েছেন সফলভাবে।

আগস্টের ১০ তারিখে চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার ডাগআউটে দাড়াবেন মার্তি। লেস্টার সেদিন লড়বে শেফিল্ড উয়েডনেসডের বিপক্ষে। এরআগে অবশ্য হামজাদের পরখ করে নিতে পারবেন। জুলাইতে দুটি ও আগস্টের শুরুর দিকে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লেস্টার।

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit