সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

চৌগাছায় পুকুরে ডুবে ভ্যানচালকের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১২ Time View
এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে জয়নুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  তিনি পৌরসভার ব্রাকপাড়া এলাকার আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন। 
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, জয়নুর সকালে গরীবপুরে তার মামার বাড়িতে বেড়াতে যান। পরে দুপুরে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যান।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে মরদেহকে তার নিজ বাড়িতে নেওয়া হয়। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জয়নুর মৃগী রোগে ভুগছিলেন। চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit