রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : পিআর হতে পারে, কিন্তু এটাকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এসমটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল তার পরিণতি তারা পেয়েছে। এখনও কেউ যদি এটা মনে করে তাদের মারাত্মক ভুল হবে।

পিআর নিয়ে কথা হচ্ছে। পিআর হতে পারে। কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। তারা নিজের ব্যক্তি ও দলীয় আদর্শে বিশ্বাস করে।

আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন বিএনপির নেতাকর্মীরা এক লাখ মামলা খেয়েছে অন্য কেউ খায়নি। বিএনপির ৫০ লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কী অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।

 

 

কিউএনবি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit