রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

ড. ইউনূসকে জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকের হৃদয়ছোঁয়া বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, ‘বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে- তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।’

তিনি আরও লেখেন, ‘তার দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।’প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (শনিবার)। এই দিনে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বহু ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী।

গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা রাজপথে সক্রিয় হয়। এই আন্দোলন ক্রমেই সরকারের পদত্যাগের একদফা দাবিতে রূপ নেয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পরে ভারতে আশ্রয় নেন। এর পরপরই, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যেখানে তিনি এখন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit