মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ট্রাম্পকে নোবেল পুরস্কারে পাকিস্তানের সুপারিশ, যা বললেন মুফতি তাকি উসমানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি। রোববার জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

ওই পোস্টে মুফতি তাকি উসমানি লেখেন, ‘ইরানের ওপর মার্কিন হামলা কেবল নিন্দনীয়ই নয়; বরং তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতিরও স্পষ্ট লঙ্ঘন।’বিশ্ববরেণ্য এ আলেম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে আরো লেখেন, ‘যে ব্যক্তি অন্য দেশকে নরকে পরিণত করার হুমকি দেন, তিনি কি শান্তি পুরস্কারের যোগ্য হতে পারেন?’

উল্লেখ্য, শনিবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করে বিবৃতি দেয় পাকিস্তান। দেশটির সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টই ২০২৬ সালের নোবেল পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার।’ইসরাইলের নির্লজ্জ সহযোগীতা ও ইরানে আগ্রাসনের মধ্যে পাকিস্তানের এমন সুপারিশ বেশ সমালোচনার জন্ম দিয়েছে। 

গত ১৮ জুন ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান নন, প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানে হামলা শুরু করেছে এবং জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরাইলের হামলায় ইরানে ইতোমধ্যেই ৬০০ জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা প্রায় ১০০।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit