বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

কানাডায় ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মাল্টিকালচারাল দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ক্যালগেরি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্যালগেরিসহ কানাডার বিভিন্ন শহরে নিজ নিজ কমিউনিটি কেন্দ্র ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় এসব জামাতে অংশ নেবেন।

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে নামাজ আদায় শেষে কর্মস্থলে যোগ দেবেন। আবার কেউ কেউ শহরের বাইরে নির্ধারিত ফার্মে গিয়ে কোরবানি সম্পন্ন করবেন। কানাডায় নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি দেওয়ার সুযোগ নেই।

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২৬/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit