শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

অ্যাঙ্গোলায় অবৈধ সোনার খনিতে ধস, নিহত ২৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা–এর একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী লুয়ান্ডার থেকে উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশে শনিবার খনিধসের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই মাটিচাপা পড়েন।

নিহতদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে। ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ জন থাকার তথ্য স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র গ্যাসপার লুইস ইনাসিও জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এখনো অন্তত দুজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় আহত কয়েকজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন অন্তত তিনজন আহত ব্যক্তি বর্তমানে শঙ্কামুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২৬/সকাল ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit