শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন নারী দলের বাকি ১৩ সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিদেশের মাটিতে প্রস্তুতি শুরু করতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে দলের দ্বিতীয় বহর। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন কোচিং স্টাফের সদস্যরাও। 

এর আগে, গত রবিবার রাতে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছিল দলের প্রথম বহর। যেখানে ১৩ সদস্য ছিলেন। এরপর দ্বিতীয় ধাপে আজ বাকি ১৩ জন দেশ ছাড়লেন। 

বিশ্বকাপের আগে ক্রিকেটাররা স্কটল্যান্ড যাবেন। সেখানে পৌঁছে নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। এরপর সেখান থেকে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডে যাবে দল। 

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়ার কথা। তিনি বলেন, আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে, প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব। 

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২৬/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit