বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

চৌগাছায় বাসচাপায় কলেজ ছাত্রী নিহত, পিতা আহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২২৯৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাসচাপায় (সড়ক দুর্ঘটনায়) আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা মারাত্মক আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকালে চৌগাছা পৌর শহরের কপোতাক্ষ নদ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিতহ আফিয়া ইসলাম মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্সের ছাত্রী ও পৌর শহরের কংশারিপুর গ্রামের মহিদুল মৃধার মেয়ে। মহিদুল মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে চাকুরী করেন। মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান বলেন, ঘটনার দিন সকালে আফিয়ার পিতা মহিদুল ইসলাম মোটরসাইকেলে মেয়েকে নিয়ে উপজেলায় যুব উন্নয়ন অফিসে ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল।

তারা কপোতাক্ষ ব্রীজ এলাকায় পৌঁছালে পুড়াপাড়া থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে মাগুরা- জ-০৪০০১৬ নম্বর বাসটি তাদের ধাক্কা দেয়। এ সময় আফিয়া বাসের নিচে পড়ে গেলে বাসের টায়ার তার মাথা উপরে উঠে যায়। এতে তারা দুই জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আফিয়া ইসলাম মৃধাকে মৃত ঘোষনা করেন। পিতা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানান, নিহত আফিয়া ইসলাম চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে হিসাব বিজ্ঞানের ৩য় বর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। পিতার ৬ ছয়টি মেয়ের মধ্যে এটি ৫ম মেয়ে।

এদিকে এ ঘটনায় পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করেছেন। এ বাসটির মালিক সদর উপজেলার আরিচপুর-চান্দুটিয় গ্রামের সামাউল ইসলামের ছেলে ফরিদুজ্জামান ফরহাদ। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারুক আজম বলেন, নিহত কলেজ ছাত্রীর মাথা ফেটে থেতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার পিতা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বাসটি থানায় আটক আছে। চালককে আটকের জন্য অভিযান চলছে। 

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit