সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

দুর্গাপুরে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘নিয়মিত ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মৌসুমী ফল উৎসব ২০২৫’। সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে, পাঠাগারের সহ-সভাপতি জিয়াউল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, কবি আবুল বাসার, কবি দুনিয়া মামুন প্রমুখ। আলোচনা শেষে, নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, লটকন, পেঁয়ারা, আনারস সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল।

বক্তারা বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশে^র কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুন অন্য কোন দেশের ফলেই পাওয়া যায় না। প্রতিটি ঋতুর ফল, আলাদা আলাদা স্বাদ ও পুষ্টি গুন। মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়ার আহবান জানানো হয়।

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit