বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। ডিহাইড্রেশন, হজমজনিত সমস্যা, ত্বকের রুক্ষতা কিংবা অতিরিক্ত ক্লান্তি—সবই হয়ে দাঁড়ায় দৈনন্দিন জীবনে বিঘ্নকারী। এসব সমস্যা মোকাবিলায় শুধু পর্যাপ্ত পানি পান করলেই যথেষ্ট নয়, খাদ্যতালিকায় রাখতে হবে সঠিক ফলমূলও।  

এই সময়ের জন্য সবচেয়ে উপকারী ফল হিসেবে পেঁপে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। ভারতীয় পুষ্টিবিদ রাখী চ্যাটার্জি এক প্রতিবেদনে বলেন, ‘গ্রীষ্মে পাকা পেঁপে একটি আদর্শ ফল। এটি শরীরকে হাইড্রেটেড রাখে, হজমের সমস্যা দূর করে এবং ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখে।’

চলুন জেনে নেওয়া যাক গরমে পাকা পেঁপে খাওয়ার উপকারিতাগুলো:

শরীর হাইড্রেটেড রাখে  
পাকা পেঁপেতে প্রায় ৮৮ শতাংশ জলীয় উপাদান রয়েছে, যা গ্রীষ্মকালে শরীরের পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এটি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং শরীর ঠান্ডা রাখে, যা তীব্র গরমে বেশ উপকারী।

হজমে সহায়ক  
গরমকালে হজমপ্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ে। পেঁপেতে থাকা এনজাইম ‘পাপাইন’ হজমে সহায়তা করে এবং বদহজম, কোষ্ঠকাঠিন্য ও পেটফাঁপা দূর করতে সাহায্য করে। এক বাটি পেঁপে খেলে পেটও দীর্ঘক্ষণ ভরা থাকে।

ত্বকের যত্নে  
পেঁপেতে রয়েছে বিটা-ক্যারোটিন, ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক  
লো-ক্যালোরি এই ফলটি স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে গ্রহণ করা যায়। এটি পেট ভরিয়ে রাখে ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। একইসঙ্গে ভিটামিন বি ও সি-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতিও পূরণ করে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit