বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দীপিকার সঙ্গে দেখা হলে অস্বস্তিতে ভোগেন আনুশকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোন। দুজনের ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় একই সময়ে, দীপিকার ২০০৭ সালে আর আনুশকার ২০০৮-এ। দু’জনেই বেঙ্গালুরুর বাসিন্দা, পড়াশোনা করেছেন একই কলেজ মাউন্ট কারমেলে। এত মিল থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা গুঞ্জন। অনেকে মনে করেন তাঁদের মধ্যকার দূরত্বের নেপথ্যে রয়েছে অভিনেতা রণবীর সিং।

রণবীর সিংয়ের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন আনুশকা। তখন বলিউডে জোর গুঞ্জন ছিল রণবীর-আনুশকার প্রেম চলছে। যদিও দু’জনের কেউই সে সম্পর্ক কখনও স্বীকার করেননি। পরবর্তীতে দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় আনুশকা-দীপিকার সম্পর্ক ঘিরে।

এই প্রসঙ্গে একবার সাংবাদিক রাজীব মাসান্দের একটি গোলটেবিল আলোচনায় খোলাখুলি কথা বলেন আনুশকা শর্মা। উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন ও রিচা চাড্ডাও। সেখানেই আনুশকা স্বীকার করেন দীপিকার সঙ্গে দেখা হলে তিনি ‘অস্বস্তি’ অনুভব করেন। তবে এর পেছনে ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব নেই বলেই দাবি করেন তিনি।

আনুশকা বলেন, ‘দীপিকা আর আমার মধ্যে কখনও ঝগড়া হয়নি। তাই অস্বস্তির কোনও বাস্তব কারণ নেই। তবে যেহেতু আমাদের নিয়ে অনেক বেশি কথা হয়, অনেক গসিপ তৈরি হয় সেই কারণেই দেখা হলে একটু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমরা একই শহরের, একই কলেজের আমাদের একটা ইতিহাস আছে। কিন্তু বাইরে থেকে এই সমস্যা তৈরি করা হয়েছে।’

বর্তমানে অবশ্য তাঁদের জীবনের গল্প ভিন্ন পথে। আনুশকা এখন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী, তাঁদের দুই সন্তান ভামিকা ও আকাই। অপরদিকে দীপিকা বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে, তাঁদেরও রয়েছে একটি কন্যাসন্তান।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit