বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শুধু বিড়ালকে খাবার খাইয়েই দুই সপ্তাহে চীনা তরুণের আয় ২৮ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : চাকরি নয়, ব্যবসাও নয়- শুধু পোষা বিড়ালের দেখভাল করেই দুই সপ্তাহে ১ লাখ ৬০ হাজার ইউয়ান আয়! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার বেশি। চীনের সাংহাইয়ের তরুণ হুয়ান কং এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

চীনের সবচেয়ে বড় উৎসব নববর্ষ। নববর্ষ উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটি থাকে। এ সময় লাখো মানুষ শহর ছেড়ে গ্রামে বা ভ্রমণে বের হন। কিন্তু পোষা প্রাণিকে সঙ্গে নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে বাড়তি চাহিদা তৈরি হয় পেশাদার পেট কেয়ার সেবার।

১৯৯১ সালে জন্ম নেওয়া হুয়ান, থাকেন সাংহাইতে। প্রায় ৯ বছর ধরে তিনি পেশাদারভাবে পোষা প্রাণির সেবা দিচ্ছেন। এবারের নববর্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ এই সময়টাকে কাজে লাগিয়ে তিনি ও তার চার সদস্যের দল গড়ে তোলেন এক ব্যস্ত সূচি।

উৎসবের আগে-পরে মিলিয়ে ২০ দিনে তারা প্রায় ২ হাজার বাড়িতে গিয়ে বিড়ালকে খাবার দিয়েছেন। এর মধ্যে হুয়ান নিজে একাই গেছেন প্রায় ১ হাজার বাড়িতে। সবচেয়ে ব্যস্ত দিনে তিনি ৫৫টি বাড়িতে সেবা দিয়েছেন!

প্রতিটি বাড়িতে ১০-১৫ মিনিট সময় নেন হুয়ান। এ সময়ের মধ্যে তিনি বিড়ালের মলমূত্র ( লিটার বক্স) পরিষ্কার করেন, খাবার ও পানি পাল্টে দেন এবং বিড়ালের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেন, পরে সঙ্গে করে সব আবর্জনা নিয়ে বেরিয়ে আসেন। অনেক সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে ওষুধ খাওয়ানো, নখ কেটে দেওয়ার মতো সেবাও দেন।

উৎসবের সময় যখন পোষা প্রাণীর মালিকরা বাড়ির বাইরে থাকেন, তখন নির্ভরযোগ্য পোষা প্রাণীর যত্ন পরিষেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। হুয়ানের মতো উদ্যোক্তারা সেই সুযোগই কাজে লাগাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit