মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসে তিনি জানান, বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং বাসায় বিশ্রামে রয়েছেন।

বুধবার (৪ মার্চ) ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি বলেন, সাধারণত ব্রেন টিউমারের অস্ত্রোপচারে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। তবে তার ক্ষেত্রে অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। অস্ত্রোপচারের পর কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে থাকতে হয়েছিল বলেও জানান তিনি।

অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার মুহূর্তের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, চোখ খোলার সঙ্গে সঙ্গেই তিনি মাকে খুঁজছিলেন এবং চিকিৎসকদের বলছিলেন যে তিনি ভালো আছেন।

তানিয়া বৃষ্টি আরও জানান, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।

এ সময় নতুন কাজ নিয়েও সুখবর দেন অভিনেত্রী। তিনি জানান, আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে। কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit